জাতীয় নির্বাচন
ডেস্ক রিপোর্ট: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে সরকারি ছুটি থাকবে। রবিবার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।
সরকারি কর্মচারীরা ১১ ও ১২ ফেব্রুয়ারি ভোটারদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ছুটি পাবেন। এর সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় তারা ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চারদিনের বিশ্রামে থাকবেন।
অন্যদিকে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে ১০ ফেব্রুয়ারি থেকে। ফলে তারা ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচদিনের বিশ্রণ ভোগ করতে পারবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটি ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস’ এ দেওয়া ক্ষমতাবলে উপদেষ্টা পরিষদ-বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments