ময়মনসিংহ অফিস: কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশের সাবেক আইজিপি ও আওয়ামীলীগের সাবেক এমপি নুর মোহাম্মদের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল, মিথ্যা মামলা দিয়ে কৌশলে নিরীহ লোকদের ফাসিয়ে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে চান্দপুর ইউনিয়ের বাসিন্দা সিরাজুল আমিন ও তার পরিবার।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার কটিয়াদী মডেল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, চাঁন্দপুর, দিনামণি, ভূনা এবং মন্ডলভোগ সহ চারটি মৌজায় মোট ১৩০ একর সম্পত্তি মালিক ও দখলকার নিয়োগ হয়ে মাছের ঘের ও গাছপালা রোপন করে বরকত আল-আমিন এগ্রো কমপ্লেক্স নামে প্রকল্প চলাকালীন পুলিশের আইজিপি নূর মোহাম্মদ আকন্দ তার লালিত সন্ত্রাসী বাহিনীর প্রধান মুন (নূর মোহাম্মদের ভাগিনা) ও শাওনের নেতৃত্বে ২০-২৫জন অস্রধারী সন্ত্রাসী কর্তৃক ২০০৮ সালের শেষের দিকে প্রভাব খাটিয়ে জোর পূর্বক দখল করে নেয় নুর মোহাম্মদ ।
বক্তারা আরো বলেন, ২০১২ সালে আমার বাবা প্রধানমন্ত্রী বরাবর অবৈধ কাগজ দিয়ে নামজারি না করা এবং সাবেক এমপি নূর মোহাম্মদের সন্ত্রাসী বাহিনীর কাছ থেকে আমার বাবার মৎস্য প্রকল্প ও জমি অবৈধ দখল মুক্ত করার আবেদন করেন। কিন্তু তাতেও কোন প্রতিকার পাওয়া যায়নি।
বক্তারা এসময় ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০১০ সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে দূদকের মাধ্যমে সাবেক এমপি নূর মোহাম্মদের দুর্নীতি তদন্ত রির্পোটে সত্যতা প্রকাশ পেয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments