ফরহাদুল ইসলাম পারভেজ : ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বেহাল হয়ে আছে কুমিল্লা-সিলেট মহাসড়কের কয়েক কিলোমিটার অংশ। পিচ উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। এ অবস্থায় এবার ঈদযাত্রায় বেহাল মহাসড়কটিতে যাত্রীভোগান্তির শঙ্কা দেখা দিয়েছে। যদিও, ভোগান্তি এড়াতে ইতোমধ্যেই বেহাল অংশগুলো মেরামত শুরু করছে সড়ক বিভাগ।
খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে প্রতিদিন সিলেট-চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা ও কুমিল্লা-সিলেট রুটে অসংখ্য গাড়ি যাতায়াত করে। মহাসড়কটির ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড মোড়, ঘাটুরা, পুনিয়াউট, রাধিকা, সুলতানপুর ও ধরখার এলাকায় অন্তত ৩ কিলোমিটার অংশের পিচ উঠেগেছে। দীর্ঘদিন সংস্কার না করায় এ সব অংশে সৃষ্টি হয়েছে খানাখন্দ। ফলে বেহাল অংশগুলোতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটার পাশাপাশি যানবাহনের ধীরগতির কারণে যানজট সৃষ্টি হচ্ছে। ফলে সড়কে দীর্ঘ সময় গাড়িতে বসে যাত্রীদের ভোগান্তি যেমন বাড়ে, তেমনি নষ্ট হয় কর্মঘণ্টা।
এ দিকে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কটি চারলেনের জাতীয় মহাসড়কে উন্নীত করার কাজ করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তবে নানা সংকটের কারণে নির্ধারিত সময়ে সড়কের কাজ শেষ করতে না পারায় যাত্রীদের ভোগান্তি আরও বাড়ছে। এ সড়কের বেশিরভাগ অংশ পড়েছে কুমিল্লা-সিলেট মহাসড়কে। মূলত প্রকল্পের অধীনে পড়ায় সড়কটিতে নিয়মিত সংস্কার কাজ করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকার বাসিন্দা আরমান জানান, ঘাটুরা মেডিকেল কলেজের সামনে থেকে পেট্রোলপাম্প পর্যন্ত অংশটুকু দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে। এছাড়া সড়কের নির্মাণ কাজের জন্য প্রতিনিয়ত ধূলা উড়ে। এতে করে স্থানীয়দের অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন। সড়কটিতে মানুষের দুর্ভোগের শেষ নেই।
সদর উপজেলার সুলতানপুর এলাকার বাসিন্দা রফিক মিয়া জানান, খানাখন্দের কারণে প্রায়ই গাড়িগুলো দর্ঘটার শিকার হয়। চারলেন মহাসড়কের নির্মাণ কাজ যত বিলম্বিত হচ্ছে, মানুষের দুর্ভোগ তত বাড়ছে। এবার ঈদযাত্রায় তীব্র যানজট তৈরি হয়ে মানুষের ভোগান্তির অন্ত থাকবে না।
মামুন মিয়া নামে একজন ট্রাক চালক জানান, সরাইল-বিশ্বরোড মোড় থেকে ধরখার পর্যন্ত যেতে কয়েকটি স্থানে অসংখ্য ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। এর ফলে গতি কমিয়ে গাড়ি চালাতে হয়। এতে করে গাড়ির জট লেগে যায়। এ অবস্থায় বেহাল অংশগুলো সংস্কার করা না গেলে ঈদে ভোগান্তি বাড়বে।
এ বিষয়ে জানতে চাইলে আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, বেহাল অংশগুলো আমরা ইতোমধ্যে মেরামতর শুরু করেছি। কয়েকটি অংশের মেরামত শেষ হয়েগেছে। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যেন যানজট তৈরি না হয়- সেজন্য ঘাটুরা এলাকায় নির্মাণাধীন সড়কের একটি লেন খুলে দেয়া হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments