প্রবাসী ও দেশের অভ্যন্তরে
ডেস্ক রিপোর্ট: পোস্টাল ভোট বিডি (Postal Vote BD) মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ও দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের পোস্টাল ভোটিং কার্যক্রমে গতি এসেছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) পর্যন্ত প্রবাসী ও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং ব্যবস্থায় মোট ১১ লাখ ৬৫ হাজারর ৩৯৬ জনের পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।
ইসির তথ্যমতে, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ৫৪ হাজার ৬৪৮ জন ভোটার নিজ নিজ ব্যালট গ্রহণ করেছেন। প্রাপ্ত ব্যালট ব্যবহার করে ৫ লাখ ৪৪ হাজার ৩৮০ জন প্রবাসী ভোটার ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন।
ভোট প্রদান শেষে ৫ লাখ ৩৮ হাজার ৩৭০টি ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে। এসব ব্যালটের মধ্যে ৪ লাখ ৯৮ হাজার ২৬৬টি ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন ৪ লাখ ৯৮ হাজার ২০৫টি ব্যালট।
অন্যদিকে, ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (ICPV) ব্যবস্থার আওতায় বাংলাদেশ ডাক বিভাগ (বিডি পোস্ট) দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট প্রেরণ করেছে। এর মধ্যে ৬ লাখ ৮৪ হাজার ৯৭১ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
ইসির তথ্য অনুযায়ী, দেশের ভেতরে অবস্থানরত ৬ লাখ ৭৯ হাজার ৮১৭ জন ভোটার ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন। ভোট প্রদান শেষে ৬ লাখ ৭৬ হাজার ৯৫৪টি ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে। এসব ব্যালটের মধ্য থেকে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৬ লাখ ৬৭ হাজার ৩৮৮টি ব্যালট গ্রহণ করেছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিংয়ের আওতায় জমা হওয়া ব্যালটগুলো পর্যায়ক্রমে যাচাই-বাছাই করে গ্রহণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট ব্যালট প্রক্রিয়া সম্পন্ন হলে চূড়ান্ত হিসাব প্রকাশ করা হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments