স্টাফ রিপোটার : 'বিশ্ব মানবাধিকার দিবস’ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন ঢাকা মহানগর কমিটি।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সাামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, স্বেচ্ছায় পালিয়ে যাওয়া আর অপহরণ কি একই বিষয়? প্রেম ঘটিত বিষয়ে পুরুষ দোষী হলে নারীরও সমান দোষ। পুরুষ যাচ্ছে কারাগারে, নারী যাচ্ছে নতুন সংসারে। এখানে কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? বক্তারা 'পুরুষদের জন্য আইন প্রনয়ণসহ একটি পুরুষ বিষয়ক মন্ত্রনালয়ের দাবি করেন'।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের সদস্যসহ বিভিন্ন পেশাজীবী মানুষ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কমিটির যুগ্ম আহবায়ক মো: লেহাজ উদ্দিন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশনের মহাসচিব প্রকৌশলী মো: ফারুক শাজেদ শুভ বলেন, এদেশে প্রতিদিন পুরুষের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। অথচ এ বিষয়ে রাষ্ট্র নীরব ভূমিকা পালন করছে। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র, ১৯৪৮ অনুযায়ী প্রতিটি পুরুষের বিয়ে, বিচ্ছেদ, দাম্পত্যজীবন পালনের অধিকার রক্ষায় রাষ্ট্রকে যথাযথ ভূমিকা পালনে আহ্ববান জানান তিনি।
পুরুষ অধিকার মুখপাত্র (মিডিয়া) নজরুল ইসলাম দয়া বলেন, যৌতুকের মিথ্যা মামলায় পুরুষ নির্যাতনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। দেশে নারী আইনের অপব্যবহার হচ্ছে, তাই সংশোধন দাবি করছি। তরুণ-তরুনী প্রেম করে পালিয়ে বিয়ে করে, আদালতে এভিডেভিড করে। তারপরও কন্যা পক্ষের অপহরণ এবং ধর্ষণ মামলায় অহরহ পুরুষ নির্যাতন করা হচ্ছে। উভয় সম্মতিতে যৌনকর্মের ঘটনা ঘটলেও নারী আইনের অপব্যবহারে পুরুষরা শাস্তি পাচ্ছে।
সুপ্রীম কোর্টের আইনজীবী ও মানবাধিকার নেত্রী মুনাজ সুলতানা মুন্নী বলেন, নারীরা যদি ১% নির্যাতনের শিকার হয়, তাহলে পুরুষ নির্যাতন হচ্ছে ৯৪%। নারী আইনের ব্যাপকভাবে অপব্যবহার হচ্ছে। পুরুষ বিষয়ক মন্ত্রণালয় খুব প্রয়োজন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, পুরুষ অধিকার নেতা মিউজিশিয়ান সুমন চৌধুরী রানা, চলচ্চিত্র অভিনেতা আকাশ নিবির, ডা. রাসেল মাহমুদ, সুজন ওসমান, আনোয়ার হোসেন সহ নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments