রাজশাহী অফিস: রোটারি ক্লাব অব রাজশাহীর পাস্ট প্রেসিডেন্ট, ট্রেজারার রোটারিয়ান পিপি মনোয়ার হোসেন (সেলিম মনোয়ার) পিএইচএফ ২০২১-২২ রোটা বর্ষে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ এর ডেপুটি গভর্ণর মনোনীত হয়েছেন। জনাব সেলিম মনোয়ার ২০২১ সনের ১জুলাই হতে ৩০ জুন ২০২২ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, জনাব মনোয়ার ২০১৪-১৫ রোটা বর্ষে রোটারি ক্লাব অব রাজশাহীর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
আরো উল্লেখ্য, সোনালী ব্যাংক লিমিটেড এর অবসরপ্রাপ্ত এজিএম জনাব মনোয়ার রোটারি ক্লাব ছাড়াও রাজশাহী কোর্ট কলেজের গভর্ণিং বডির সভাপতি, রাজশাহীর ক্রীড়াংগনের অন্যতম সংগঠন দিগন্ত প্রসারী সংঘের কার্যকরী সদস্য, দেশের প্রাচীন শিশু সংগঠন খেলাঘর আসর রাজশাহী জেলা কমিটির সহ সভাপতি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর আজীবন সদস্য, বাংলাদেশ একাউন্টিং এসোশিয়েশন এর আজীবন সদস্য, সোনালী ব্যাংক লিমিটেড অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদ রাজশাহীর সভাপতি, রিটায়ার্ড অফিসার্স এ্যাসোসিয়েশন,রাজশাহীর সদস্য, জনকল্যান বহুমুখী সমবায় সমিতির উপদেষ্টা, রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা রাজশাহীর উপদেষ্টা, গণমৈত্রী সাংস্কৃতিক সংগঠন রাজশাহীর অন্যতম প্রতিষ্ঠাতা, কিশোর কুঁড়ির মেলা মহিষবাথান শাখা রাজশাহীর প্রতিষ্ঠাতা সদস্য, শহীদ ডাঃ জামিল আকতার রতন ফাউন্ডেশন এর সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশন এর সদস্য , বঙ্গবন্ধু আদর্শ বিদ্যালয়,রাজশাহীর ম্যানেজিং কমিটির সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠনে দায়িত্ব পালন করছেন।
জনাব মনোয়ার তার এই মনোনয়নের জন্য রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ এর গভর্ণর (২০২১-২২) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments