সিলেটে নির্বাচনী সমাবেশে তারেক রহমান
সিলেট অফিস: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি দল পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, নির্বাচনের আগে যেভাবে মানুষকে ঠকানো হচ্ছে, নির্বাচনের পরে এর পরিণতি তারা নিজেরাই বুঝতে পারবে।
বৃহস্পতিবার (আজ) দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান অভিযোগ করেন, জনগণকে শুধু রাজনৈতিকভাবে নয়, ধর্মীয় অনুভূতির দিক থেকেও বিভ্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, যারা নিজেদের মুসলমান দাবি করে, তাদের বিশ্বাস ও আকিদার সঙ্গে সাংঘর্ষিক ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি আরও বলেন, “বাংলার মানুষ এখন সচেতন। তারা আর মিথ্যা প্রতিশ্রুতি ও ভাঁওতাবাজির রাজনীতিতে বিশ্বাস করে না। জনগণ তাদের অধিকার ও ভোটের মর্যাদা আদায়ের জন্য প্রস্তুত।”
সমাবেশে সিলেট জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জনসভা ঘিরে মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মী এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments