সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ সারা দেশে দূর্গাপূজায় সাম্প্রদায়িক সহিংসতা,হত্যা,ধর্ষণ, মন্দির ও বাড়ীঘরে অগ্নিসংযোগ,ভাংচুর,লুটপাটের প্রতিবাদে পূজা উদযাপন পরিষদ,জামালপুর জেলা শাখা মানববন্ধন ও সমাবেশ করে।
প্রদীপ কুমার সোম এর সভাপতিত্বে বিকেলে দয়াময়ী মোড়ে জামালপুর পূজা উদযাপন পরিষদ, জামালপুর জেলা শাখার মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টন ঐক্য পরিষদের সভাপতি(ভারপ্রাপ্ত) লক্ষীকান্ত বণিক,সাধারন সম্পাদক রমেণ বণিক,সহ সাংস্কৃতিক সম্পাদক সৌমিক কন্তি ধর,যুব ঐক্য পরিষদের সদস্য সচিব অনিক দেবনাথ শুভ,মধু নাগ,বিপুল কঞ্জিলাল প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন,সারা বাংলাদেশে আনন্দঘন উৎসবের মধ্যদিয়ে দূর্গাপূজা উদযাপিত হচ্ছিল। একটি মহল পরিকল্পিত ভাবে গুজব ছড়িয়ে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। এখনে সবসময় একটি মহল বিশৃংখলা সৃষ্টি করে সম্প্রতি নষ্ট করার চেষ্টা করেছে। দূর্গাপুজায় কুমিল্লা এবং সারাদেশে পূজা মন্ডব,হিন্দু বাড়ী ঘর ভাংচুর,লুটপাট এগুলিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা যাবে না। পুরোটাই পরিকল্পিত ঘটনা ছিল বলে দাবি করা হয় সমাবেশে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments