স্টাফ রিপোটার: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, বিউটি সার্ভিস ও প্রসাধনী পণ্য বিশ্বব্যাপী বিলিয়ন ডলারের ব্যবসা। আমাদের দেশেও এ ব্যবসার চাহিদা আছে। এখাতে হাজার হাজর উদ্যোক্তা ও কর্মী কাজ করছে। এসব বিষয় বিবেচনায় সরকার বিউটি সার্ভিসকে শিল্প হিসেবে ঘোষণা করেছে। সরকার বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ে বিউটি সার্ভিস বিষয়ে কোর্স খোলার চিন্তাভাবনা করছে।
আজ রাজধানীর একটি হোটেলে বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (BSOAB) এর প্রথম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
বেসরকারীভাবে বিউটি সার্ভিস বা বিউটিফিকেশন বিষয়ে প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার আহবান জানিয়ে তিনি বলেন, প্রশিক্ষণ, দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতা এ ব্যবসার মূলধন। তাছাড়া এ কাজের সাথে সংশ্লিষ্টদের সরকারিভাবে সার্টিফিকেট দেওয়ার পদক্ষেপ নেয়া হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে জামানত ছাড়া ব্যাংকগুলো থেকে সহজ শর্তে ঋণ দেওয়া যায় কিনা ভেবে দেখা দরকার।
বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি কানিজ আসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী এবং এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মাসুদুর রহমান। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির সদস্য আলী রুদাবা এবং BSOAB এর সাধারণ সম্পাদক সুমনা হাসান।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments