রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় বালুর জাহাজ থেকে রাকিব বেপারী (২১) নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাকিব উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইসরাফিল বেপারীর পুত্র । বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকালে ময়না তদন্তের জন্য তার মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়। জানাগেছে, উপজেলার বিশারকান্দি ইউনিয়নের আল-আমিন তালুকদার (৪২) এর "এমভি তালুকদার" নামীয় বালুর জাহাজে শ্রমিকের কাজ করতো রাকিব। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে ওই ইউনিয়নে ৫নং ওয়ার্ডে গ্রাম পুলিশ মোঃ মোস্তফা কামালের বসত বাড়ির পূর্ব পাশে কলাভিটা খালের মধ্যে নোঙ্গর করা "এমভি তালুকদার" নামীয় বালু বাহি জাহাজের ইঞ্জিন রুমের মধ্যে ছাউনির লোহার এঙ্গেলের সাথে রাকিবের ব্যবহৃত তোয়ালে দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় জাহাজের সুকানি মো রাসেল আকন দেখতে পান। বিষয়টি বানারীপাড়া থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। বানারীপাড়া থানার ওসি মো. মাইনুল ইসলাম জানান, এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা তারপরেও মৃত্যু রহস্য উদঘাটনে বুধবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে রাকিবের মরদেহ পাঠানো হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments