স্টাফ রিপোটার: গণতন্ত্র পুনরুদ্ধার, মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হতাহত করা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপিসহ বিরোধীদের ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল করেছে।
মহানগর দক্ষিণের কদমতলী, শ্যামপুর, যাত্রাবাড়ী, ডেমরা, শাহবাগ, লালবাগ, সুত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী, বংশাল, কোতয়ালী থানাসহ সকল থানায় অবরোধের সমর্থনে মিছিল বের করলে আওয়ামী লীগ ও পুলিশ বিভিন্ন স্থানে হামলা চালায়। হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন আহত এবং গ্রেফতার হয়।
শ্যামপুর-কদমতলী : থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুপুরে দোলাই পাড়-দয়াগঞ্জ সড়কে অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে এই থানার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জুরাইন এলাকায় মিছিল বের করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।
পল্টন-শাহজাহানপুর : এলাকায় স্বেচ্ছাসেবক দল দক্ষিণের নেতৃবৃন্দ মৌচাক মোড় থেকে শুরু করে রাজারবাগ পর্যন্ত অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে।
শাহবাগ : শাহবাগ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নগরীর বিজয়নগর এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে।
যাত্রাবাড়ী-ডেমরা : বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল বের করে এবং বিভিন্ন স্থানে পিকেটিং করে। অবরোধের সমর্থনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগের রাতে মশাল মিছিল বের করে।
এছাড়াও স্বেচ্ছাসেবক দল দক্ষিণের যাত্রাবাড়ী ও ডেমরা থানার নেতাকর্মীরা সায়েদাবাদ জনপথ মোড়ে অবরোধের সমর্থনে মিছিল বের করে।
লালবাগ : থানা ও ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নগরীরর লালবাগ এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে। মিছিলে কেন্দ্রীয় নেতারা নেতৃত্ব দেন।
সূত্রাপুর-গেন্ডারিয়া-ওয়ারী-বংশাল-কোতয়ালী থানা : বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে খণ্ড খণ্ড মিছিল বের করে। একাধিক স্থানে মিছিলের চেষ্টা করলে পুলিশি হামলায় কয়েকজন নেতাকর্মী গ্রেফতার হয়। আহত হয়েছেন বেশ কয়েকজন।
সকালে জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের নেতাকর্মীরা দয়াগঞ্জ থেকে যাত্রাবাড়ী সড়কে অবরোধের সমর্থনে মিছিল বের করে।
কলাবাগান : থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নগরীর পান্থপথ এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments