অর্জিত হয়েছে মুক্ত নি:শ্বাস নেয়ার পরিবেশ: মির্জা ফখরুল

প্রকাশ : 08 Aug 2024
অর্জিত হয়েছে মুক্ত নি:শ্বাস নেয়ার পরিবেশ: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:  “দীর্ঘ দিনের ত্যাগ—তিতিক্ষা এবং নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে মুক্ত নি:শ্বাস নেয়ার পরিবেশ। সরকারী চাকুরীতে কোটা সংস্কারের দুর্বার আন্দোলনে অভূতপূর্ব সাফল্যের ফলশ্রম্নতিতে দেশ আজ ফ্যাসিবাদ মুক্ত। বৈষম্য বিরোধী যৌক্তিক আন্দোলনে সাধারণ ছাত্র—ছাত্রীদের সাহস ও দৃঢ়তায় গণমানুষের বহু কাঙ্খিত প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা বাস্তবায়নের অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (০৮ আগষ্ট ২০২৪) এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলেছেন তিনি।


তিনি বলেন,  ছাত্র—জনতার অভ্যুত্থানে অর্জিত বিজয়কে সংহত করে দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেউ যাতে আন্দোলনের অর্জিত বিজয়কে বিকৃত করতে না পারে সেদিকে গণতন্ত্রকামী মানুষকে সতর্ক থেকে একযোগে তা প্রতিহত করতে হবে। শান্তির সমাজ গড়তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অঙ্গিকার সেটি সার্থক করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ।


মির্জ ফকরুল বলেন, ইতোমধ্যে দুস্কৃতিকারিরা রাজধানীসহ দেশব্যাপী পরিকল্পিত অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। বাড়ীঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, হামলা, ভাংচুর ও লুটতরাজে লিপ্ত হয়েছে। কয়েকটি জেলায় সংখ্যালঘুদের বসতবাড়ী, দোকানপাটে আক্রমণ চালিয়েছে দুর্বৃত্তরা। অনেককে ভয় দেখিয়ে বাড়ী ও এলাকা ছাড়া করার মতো সন্ত্রাসী কাজে লিপ্ত দুস্কৃতিকারিদের প্রতি সতর্ক দৃষ্টি রেখে তাদের আইনের আওতায় আনতে হবে। আইনকে যাতে কেউ নিজ হাতে তুলে নিতে না পারে সেজন্য গণতন্ত্রকামী মানুষ সার্বিক সহায়তা প্রদান করবেন। 


তিনি আরও বলেন, দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চক্রান্তকে প্রতিহত করতে হবে। সুযোগ সন্ধানী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে, কেউ যাতে বিএনপি’র নাম ভাঙিয়ে অপতৎপরতা চালাতে না পারে সে সম্পর্কে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের সকল পর্যায়ের নেতাকর্মীকে সাবধান থাকার জন্য আহবান জানাচ্ছি। বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মকারীরা যাতে পার পেতে না পারে সেজন্য সার্বক্ষণিক পাহারা দেয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানাচ্ছি। নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাকারীদের সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। অপতৎপরতাকারীদের সম্পর্কে কোন তথ্য পাওয়া গেলে সেটি তাৎক্ষণিক নিরাপত্তা বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য এলাকাবাসী ও দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানাচ্ছি।”


সম্পর্কিত খবর

;