নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ আবেগঘন পরিবেশে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেদুল হাসান এঁর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মার্চ) পবিত্র মাহে রমজানের ইফতারের পূর্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা'র সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবাগত ইউএনও শাফিউল মাজনুবিন রহমান, উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ূন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস প্রমুখ।
সভায় বক্তারা ইউএনও'র ব্যতিক্রম সব কাজের প্রসংশা করেন এবং উপজেলার সুনাম বৃদ্ধি করায় উনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, সাবেক উপজেলা বীরমুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধিসহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউএনও রাসেদুল হাসান বলেন, উত্তর বঙ্গের মধ্যে আটোয়ারীর মানুষ অত্যান্ত সহজ-সরল। এখানকার মানুষ খুবই আন্তরিক। আর এখানকার রাজনৈতিক পরিবেশ আরও ভাল। তিনি আরো বলেন, আটোয়ারীর উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন, সে কারণে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিদায়ী ইউএনওকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
ইউএনও রাসেদুল হাসান আটোয়ারীতে মাত্র তিন মাস দশ দিন দায়িত্ব পালন করে তাঁর কর্মদক্ষতা ও ব্যক্তিত্বের গুণে তিনি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি সহ সাধারণ মানুষের মধ্যে একজন জনবান্ধব নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হন। উল্লেখ্য, তিনি আটোয়ারী থেকে বিদায় নিয়ে নওগাঁ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments