রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদী উপজেলার কুরিয়ার সার্ভিসে পাঠানোর সময় প্রায় ১০ লাখ টাকা মূল্যের নকল বিড়ি জব্দ করেছে পুলিশ এবং পাবনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ । শুক্রবার (৩০ মে) রাতে ঈশ্বরদী থানা ভবন পার্শ্ববর্তী এস এ কুরিয়ার সার্ভিসের সামনে থেকে এসব বিড়ি জব্দ করা হয়। এসময় একটি ভুটভুটি (ইঞ্জিনচালিত ছোট যান) গাড়ি জব্দ করা হয়েছে।
কাস্টমস ও পুলিশ সূত্র জানায়, পাবনায় নকল বিড়ি কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসে আনা হচ্ছিলো। খবর পেয়ে পাবনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এবং পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এসময় এস এ পরিবহন কুরিয়ার অফিসের সামনে থেকে একটি ভুটভুটি (ইঞ্জিনচালিত ছোট যান) গাড়িসহ ১৫ কার্টন ও ১৫ বস্তা নকল বিড়ি জব্দ করা হয়। অভিযান থেকে পাঁচ লাখ শলাকা নকল আকিজ বিড়ি, ৪,৮০,০০০ শলাকা নকল বাঁশি বিড়ি এবং আড়াই লাখ শলাকানকল ব্যান্ডরোলযুক্ত বকুল বিড়ি উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় দশ লাখ টাকা। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধারকৃত বিড়ি ঈশ্বরদী কাস্টমস অফিসকে দেখানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
সহকারী রাজস্ব কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল ব্যবহার করে এই চক্র বিভিন্ন ব্র্যান্ডের নামে বিড়ি তৈরি করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। এসব কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ। মামলার জন্য প্রস্তুতি গ্রহন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments