ডেস্ক রিপোর্ট: আসন্ন বার্ষিক মূল্যায়ন পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে সাম্প্রতিক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সারাদেশে এক নির্দেশনা পাঠানো হয়। আদেশে বলা হয়েছে- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থনৈতিক সঙ্কটের কারণে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের বোর্ডে প্রশ্নপত্র লিখে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং শিক্ষার্থীদের ঘর থেকে প্রয়োজনীয় কাগজ নিয়ে আসতে হবে। এঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল এক যৌথ বিবৃতিতে বলেন, "এই নির্দেশনায় আওয়ামীলীগ সরকারের নতজানু চরিত্র প্রকাশ পেয়েছে। আমরা দেখেছি করোনার সময় ব্যবসায়ীদের কিভাবে প্রণোদনা দেয়া হয়েছিল। কিন্তু শিক্ষা যা কিনা জাতির মেরুদণ্ড তার দিকে সরকারের ছিলনা কোন নজর। করোনাপরবর্তী সময়ে হাজার হাজার শিক্ষার্থী ঝরে গেছে। তাদের স্বাভাবিক শিক্ষাজীবনে ফিরিয়ে আনার জন্য সরকারের তো পদক্ষেপ তো নেই উল্টো এখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেছে নেয়া হয়েছে রাষ্ট্রীয় কোষাগারের খরচ বাচানোর জন্য। এভাবে প্রশ্ন বোর্ডে লিখে দেয়া এবং মূল্যায়নের খাতা নিয়ে আসতে নির্দেশনা প্রদান প্রমাণ করে আমাদের শিক্ষা মন্ত্রনালয় কাদের হাতে চলছে। বোর্ডে প্রশ্ন লিখে কিভাবে মূল্যায়ন হবে তা আমাদের বোধগম্য হয়না।
কারন স্বাভাবিক সময়ে যে প্রশ্ন করা হয় বর্তমান নির্দেশনা অনুযায়ী তার সব প্রশ্ন এক সঙ্গে ব্ল্যাকবোর্ডে লেখা যাবে না। বারবার মুছে মুছে নতুন প্রশ্ন লিখতে হবে। যা শিক্ষক-শিক্ষার্থী উভয়ের জন্য বেশ অসুবিধাজনক। দেশের ৭৫ শতাংশ মানুষ প্রান্তিক অঞ্চলে থাকে। বর্তমানে কাগজ-সহ শিক্ষা উপকরণের দাম যখন আকাশচুম্বী, সাধারণ মানুষের আয় যখন তলানীতে, নুন আনতে পান্তা ফুরোচ্ছে, - তখন এই নির্দেশনা সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা গ্রহণ প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করবে। নতুন করে ঝরে যাবে আরো অনেক শিক্ষার্থী। উচ্চ শিক্ষাকে তো সরকার ব্যবসায়ীদের হাতে আগেই তুলে দিয়েছে। এখন নজর পড়েছে প্রাথমিক শিক্ষার উপর। টাকা যার শিক্ষা তার এই নীতিতেই হাটছে সরকার। আমরা প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়কে কঠোর হুশিয়ারি দিতে চাই। অবিলম্বে এই নির্দেশনা প্রত্যহার করুন। নচেৎ আমরা সারাদেশে ছাত্র ধর্মঘট দিতে বাধ্য হবো। একই সাথে সরকারের কাছে আমরা দাবি জানাবো, সকল শিক্ষা উপকরণের দাম কমানোর।"
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments