আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর পানবর গ্রামে কৃষি জমি নষ্ট করে রাস্তা নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ১৬ মে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ সংবাদ সম্মেলন উত্তর পানবর গ্রামের বটতলীতে অনুষ্ঠিত হয়। জমির মালিকদের ও এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খনানন্দ কোচ। লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন, ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ শাহজাহান তার মেয়ের শ্বশুর বাড়ি যাতায়াাতের জন্য আদিবাসী কোচ পরিবার ও এলাকার অসহায় কিছু কৃষকের জমি নষ্ট করে ৪০ দিনের কর্মসূচি দিয়ে একটি রাস্তা নির্মাণের পাঁয়তারা করছে। কিন্তু ওই বাড়িতে যাওয়ার জন্য সরকারী ম্যাপ অনুযায়ী ১০ ফুট প্রশস্ত একটি রাস্তা বিদ্যমান রয়েছে। কিন্তু শাহজাহান মেম্বার ওই পরিবারের ৮ জন লোকের চলাচলের জন্য অন্যের জমি নষ্ট করে ব্যক্তিগত একটি রাস্তা তৈরি করার পরিকল্পনা করে। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন যাবত দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছে। ইতিমধ্যেই কোচ পরিবার আদালতে একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি, জমি নষ্ট করে যাতে নতুন কোনো রাস্তা নির্মাণ করা না হয়, সেইসাথে পূর্বের যাতায়াতের রাস্তাটিই সংস্কারের মাধ্যমে পাকা করার দাবি জানান তারা। এ বিষয়ে মাননীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments