মহশীন আলী, রংপুর অফিস: কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (০৯ মে) বিকাল ৪টায় রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এ দিন বিকেলে উপজেলা শহরের প্রধান রাস্তাগুলোতে একটি বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলা চত্বরে এসে শেষ হয় । পরে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাণীশংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ সইদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, উপজেলা জাপার আহ্বায়ক জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার, বর্তমান সভাপতি মোবারক আলী, রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) এর সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের কৃষাণ-কৃষাণী, সার-বীজ ব্যবসায়ী, কীটনাশক কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলামের সঞ্চালনায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ। এসময় তিনি বিভিন্ন কন্দাল ফসলের চাষাবাদ ও তার গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করে কৃষিক্ষেত্রে সরকারের বিভিন্ন সহযোগিতা ও উন্নয়নের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকার কৃষি বান্ধব উল্লেখ করে বলেন, এ সরকার আছে বলেই আজ কৃষি সহ প্রতিটি সেক্টরে এত উন্নয়ন হয়েছে যা আজ দৃশ্যমান। সেজন্য বক্তারা আগামীতে বর্তমান সরকারের সর্বক্ষেত্রে পাশে থাকার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী এ মেলা চলবে চলতি মাসের আগামী ১১ তারিখ পর্যন্ত।
মেলায় ১৬টি স্টলে কন্দাল জাতীয় ফসল সহ বিভিন্ন ধরনের গাছ ও ফসলের প্রদর্শন করা হচ্ছে। এছাড়াও মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আয়োজকের পক্ষ থেকে মেলায় ঘুরে স্টল প্রদর্শনের মধ্য দিয়ে বিভিন্ন কন্দাল ফসল সহ অন্যান্য সকল ফসলের প্রতি বেসিক ধারণা গ্রহণ করার জন্য সকলকে মেলায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments