কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। সমুদ্র উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়ায় অসহায় ৯৬ জেলের মাঝে ইলিশ শিকারের জাল বিতরণ করা হয়েছে। একই সাথে বিকল্প কর্মসংস্থানের জন্য আরো ৩২ জন প্রান্তিক জেলেকে একটি করে গরু দেয়া হয়। মৎস্য অধিদপ্তরের উদ্যোগে শনিবার বিকাল ৩ দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের আলহাজ্জ জালাল উদ্দীন কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে ওইসব জেলেদের এ সহায়তা তুলে দেয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.মহিববুর রহমান এমপি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো.কামরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments