ডেস্ক রিপোর্ট: গ্যালআপ আইন ও শাসন ইনডেস্কের সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে বিশ্বের সবচেয়ে অনিরাপদ দেশ হিসেবে জায়গা হয়েছে আফগানিস্তানের। অন্যদিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের তকমা পেয়েছে সিঙ্গাপুর।
১২০টি দেশের সাধারণ মানুষের ওপর চালানো জরিপের ওপর ভিত্তিতে এ র্যা ঙ্কিং করেছে গ্যালআপ। নিজ দেশে ‘নিরাপত্তা বোধ’ নিয়ে এসব মানুষের কাছে প্রশ্ন করা হয়েছিল।
২৬ অক্টোবর প্রকাশিত রিপোর্টে ১২০টি দেশের মধ্যে ৫১ স্কোর গড়ে আফগানিস্তানের ঠাঁই হয়েছে তলানিতে। অন্যদিকে ৯৬ স্কোর গড়ে সিঙ্গাপুর সবচেয়ে নিরাপদ দেশের স্থানে জায়গা করে নিয়েছে।
এই জরিপে বাংলাদেশ পেয়েছে ৭৯ স্কোর। বাংলাদেশের সমান একই স্কোর পেয়েছে যুক্তরাজ্য, আলজেরিয়া, মলদোভা, গ্রিস ও কিরগিজস্তান।
গ্যালআপের জরিপে বিশ্বের সবচেয়ে নিরাপদ ১০ দেশ-
সিঙ্গাপুর, তাজিকিস্তান, নরওয়ে, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মিশর, আরব আমিরাত, ফিনল্যান্ড, আইসল্যান্ড ও পর্তুগাল।
গ্যালআপের জরিপে বিশ্বের সবচেয়ে অনিরাপদ ১০ দেশ-
আফগানিস্তান, গ্যাবন, ভেনেজুয়েলা, কঙ্গো, সিয়েরা লিওন, জাম্বিয়া, উগান্ডা, দক্ষিণ আফ্রিকা, ক্যামেরুন, মালি ও কেনিয়া।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments