পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী সিটি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দি বাংলাদেশ টুডে ও দৈনিক জনতা পত্রিকার রিপোর্টার রফিকুল আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য।
শনিবার (২৫ মে) সকাল ৯টা থেকে দুপুরে ১টা পর্যন্ত উপশহরের বাংলাদেশ সাংবাদিক সংস্থা’র অস্থায়ী কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নবনির্বাচিত সকলকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এছাড়াও সহ-সভাপতি ২ জন নির্বাচিত হয়েছেন।তাঁরা হলেন দৈনিক নওরোজ পত্রিকার রিপোর্টার সুলতান মাহমুদ রেজা এবং প্রতিদিনের সংবাদ রিপোর্টার এস.এইচ.এম তরিকুল,যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিজয় টেলিভিশনের ফরহাদ হোসেন আদনান,অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার সকাল পত্রিকার রিপোর্টার মো. আমিনুল ইসলাম বনি।
দপ্তর পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন দৈনিক বার্তা পত্রিকার রিপোর্টার মো. ফজলুল করিম বাবলু।সমাজ কল্যাণ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হয়েছেন দৈনিক দেশ বাংলার রিপোর্টার সৌমেন্দ্রনাথ মন্ডল।
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হয়েছেন দৈনিক নতুন প্রভাতের রিপোর্টার ওমর ফারুক,নির্বাহী সদস্য হয়েছেন দৈনিক বার্তা পত্রিকার ক্যামেরাম্যান মো. মিলন শেখ সাপ্তাহিক সুবর্ণ সংবাদ পত্রিকা তারিক হায়দার মিঠু, দৈনিক বাংলার সকালের রিপোর্টার মো. জাহিদ হাসান।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত,দৈনিক সোনালী সংবাদের রিপোর্টার এ্যাড. মো. মোমিনুল ইসলাম বাবু নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments