ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ইজিবাইক চালককে চেতনানাশক ঔষধ খাইয়ে ইজিবাইক ছিনতাইয় চক্রের ১ সদস্য কে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.জিয়ারুল ইসলাম।
নিহত ঐ ইজিবাইক চালক পার্শবর্তী নগরকান্দা উপজেলার ডাঙ্গী এলাকার বাদশা সেখের পুত্র সাদ্দাম শেখ (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুন এক ইজিবাইক চালককে চেতনানাশক ঔষধ খাইয়ে ইজিবাইক ছিনতাই করে একটি চক্র। পরবর্তীতে ঐ ইজিবাইক চালক কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে মারা যান। এই ঘটনায় নিহতের ছোট ভাই সম্রাট শেখ (২৭) বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পরবর্তী ভাঙ্গা থানা পুলিশ তথ্য ও প্রযুক্তি ও সোর্সদের সহায়তায় সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিল এর সামনে থেকে বিল্লাল হোসেন নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। এছাড়াও এই ঘটনায় জড়িতদের নাম ঠিকানা বলেছেন।
গ্রেফতারকৃত ঐ ব্যক্তি পার্শ্ববর্তী মাদারীপুরের শিবচর উপজেলার রাজাচর ফরাজিকান্দী এলাকার মৃত বিন্নত আলী মোল্লার পুত্র বিল্লাল হোসেন (৪০)।
এই বিষয়ের ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.জিয়ারুল ইসলাম বলেন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রদ্যুৎ সরকারের নেতৃত্বে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল এর সামনে থেকে ১ জনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তার দেওয়া তথ্য মতে বাকী আসামিকে গ্রেপ্তার করাতে অভিযান অব্যাহত রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments