পিরোজপুর অফিস :পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকাল ৮ টার দিকে পৌর জামায়াতের ব্যবস্থাপনায় পিরোজপুর–নামাজপুর–ইন্দুরকানী সড়কের বলেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় থাকা সড়কাংশ মেরামত করা হয়। জামায়াতে ইসলামীর ঘোষিত চার দফা কর্মসূচির অংশ হিসেবে সমাজ সংস্কার কার্যক্রমের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবহেলার কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল, ফলে প্রতিদিনই এ পথে যাতায়াতকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। পৌর জামায়াতের নেতাকর্মীরা নিজ উদ্যোগে শ্রম দিয়ে সড়কটি চলাচলের উপযোগী করে তুললে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।
সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক, পৌর জামায়াতের আমির ইসহাক আলী খানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় নেতৃবৃন্দ বলেন, জনগণের দুর্ভোগ লাঘব ও সমাজ উন্নয়নে জামায়াতে ইসলামীর সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments