ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলায় চাঞ্চল্যকর সৌরভ সরকার হত্যাকান্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলা (নং- ০৯, তারিখ- ২৮/০৯/২৪ ইং) দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ভ্যানচালক মোঃ সাইফুল ইসলাম গাজী (২৩) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। থানার ওসি (তদন্ত) মুক্ত রায় চৌধুরী (পিপিএম বার) জানান, নিহত সৌরভ সরকারের পিতা ধীমান সরকার বাদি হয়ে এ হত্যা মামলা দায়ের করেন। অপরদিকে, পুলিশ লাশের পোস্টমর্টেম শেষে গতকাল নিহতের পরিবারের কাছে হস্থান্তর করেছে। থানা পুলিশ গাড়াখোলা গ্রামের মোঃ ইব্রাহিম গাজীর পুত্র ভ্যানচালক মোঃ সাইফুল ইসলাম গাজী কে গ্রেফতার করে ০৫ দিনের রিমান্ডের আবেদনসহ জেল হাজতে প্রেরণ করেছে। উলেøখ্য, ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা বাজারের স্বর্ণ ব্যবসায়ী ও জুগ্নীপাশা গ্রামের বাসিন্দা ধীমান সরকারের পুত্র সৌরভ সরকার গত ২৪ সেপ্টেম্বর থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে ফুলতলা থানায় একটি সাধারণ ডায়রী (নং- ১১৯১) করা হয়। গত শনিবার বেনেপুকুর গ্রামের ঘের মালিক তবিবুর রহমান পুলিশ হেল্প লাইন ৯৯৯ এ কল করে একটি মৃতদেহের সন্ধান পাওয়ার কথা জানান। থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফুলে যাওয়া একটি অর্ধ গলিত লাশ উদ্ধার করে। পরে, নিহতের পরিবারের পক্ষ থেকে মুখায়ব ও পরিধেয় বস্ত্র দেখে সৌরভ সরকারের লাশ বলে শনাক্ত করা হয়। গতকাল শিকিরহাট শশ্মানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments