কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় স্কুল রক্ষার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসীরা। শনিবার দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের এস.কে.জে.বি মাধ্যমিক বিদ্যালয়ের স্থানান্তর সীমানার দুরত্ব কমিয়ে ১ কিলোমিটারের মধ্যে রাখার দাবীতে এ কর্মসূচীর আয়োজন করা হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা বাজারে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে শতাধিক গ্রামবাসীসহ শিক্ষার্থী, আভিভাবকরা অংশগ্রহন করে।
এসময় বক্তব্য রাখেন, এস.কে.জে.বি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো.শাহাবুদ্দিন হাওলাদার, মুক্তিযোদ্ধা বাজার কমিটির সভাপতি সৌরভ বিশ্বাস, ইউপি সদস্য মো.মাসুদ হাওলাদার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো.হাবিবুর রহমান হাওলাদার, অভিভাবক মোসা.পলাশী আক্তার, মো.জসিম গাজী প্রমুখ।
বক্তারা বলেন, বেশি দূরত্বে বিদ্যালয়টি স্থানান্তর করলে ভেঙ্গে পড়বে গ্রামীণ শিক্ষা ব্যাবস্থা। তবে দুরত্ব কমিয়ে, ৯ নং ওয়ার্ডের চান্দুপাড়ায় স্থানান্তর করার জোর দাবী জানান তারা।
উল্লেখ্য,সরকারের মেঘা প্রকল্প বাস্তবায়নের জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষ জমি অধিগ্রহন অব্যাহত রেখেছে। এতে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের এস.কে.জে.বি মাধ্যমিক বিদ্যালয় অধিগ্রহনের আওতায় পড়েছে। এ সুযোগে একটি কুচক্রি মহল বিদ্যালয়টি ৭ কিলোমিটার দুরে স্থানান্তর করার পায়তারা চালাচ্ছে বলে মানববন্ধনে অংশগ্রহনকরীরা জানিয়েছেন ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments