ডেস্ক রিপোর্ট: ক্রিস্টাল হানি’কে প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে নিয়ে আসে ঘরেরবাজার। সরিষা ফুলের মধুকে বিশেষ পদ্ধতিতে প্রক্রিয়াজাত করে, তা থেকে বানানো হয় ক্রিস্টাল হানি। যেহেতু সরিষা ফুলের মধু শীতকালে সংগ্রহ করা হয়, সেহেতু ক্রিস্টাল হানিও শীতের শেষদিকে উৎপাদন এবং বাজারজাত করা হয়। প্রতিবারের ন্যায় এবারো ঘরেরবাজার ভোক্তাদের জন্য নিয়ে এসেছে ক্রিস্টাল হানি।
এরই পরিপ্রেক্ষিতে, ঘরেরবাজার সম্প্রতি তাদের হেড অফিসে আয়োজন করে ক্রিস্টাল হানির উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘরেরবাজারের ব্যবস্থাপনা পরিচালক জামশেদ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ঘরেরবাজারের ২ জন নিয়মিত ক্রেতা। অনুষ্ঠানে ক্রিস্টাল হানির স্বাদ, গুনাগুণ এবং উপকারিতা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে জামশেদ মজুমদার বলেন, “আমাদের প্রতিদিনের খাবারে ব্যবহার করা চিনির পরিবর্তে ক্রিস্টাল হানি একটি স্বাস্থ্যকর ও নিরাপদ বিকল্প হিসেবে কাজ করতে পারে। প্রতিদিনের খাবারে ক্রিস্টাল হানি যোগ করলে শুধু স্বাদই বাড়াবে না বরং সুস্বাস্থ্যও নিশ্চিত হবে”।
ঘরের বাজার একটি ই-কমার্স প্ল্যাটফর্ম, যার প্রধান লক্ষ্য প্রতিটি ঘরে নিরাপদ খাবার পৌঁছে দেওয়া। প্রতিষ্ঠানটি তার বিশেষ অনলাইন স্টোরের মাধ্যমে বিভিন্ন ধরনের জৈব শুকনো ফল, বাদাম, বীজ এবং খাঁটি মধু, ঘি এবং কাঠের ঘানিতে ভাঙ্গা সরিষার তেল সরবরাহ করা নিয়ে কাজ করছে।
বিশ্বের যে কোনো দেশ থেকে ‘ক্রিস্টাল হানি' অর্ডার করার জন্য ভিজিট করুন https://ghorerbazar.com/ অথবা ভিজিট করুন তাদের ফেসবুক পেজ : https://www.facebook.com/Ghorerbazarbd.com
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments