আন্তর্জাতিক ডেস্ক: অতিরক্ষণশীল ধর্মীয় নেতা ইব্রাহিম রাইসি ইরানের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছেন। তার শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের মধ্যে ইরানের বিপর্যস্ত অর্থনীতি, দুর্বল স্বাস্থ্যব্যবস্থা ও পারমাণবিক ইস্যুতে দেশটির বিপজ্জনক পরিস্থিতির মধ্যে তিনি শপথ নিলেন।
শপথ গ্রহণের পর রাইসি বলেন, ‘জনগণের সেবা, দেশের সম্মান রক্ষা, ধর্মীয় ও নৈতিকতার বিস্তার এবং সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে আমি নিজেকে উৎসর্গ করবো।’
বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, অতিরক্ষণশীল ও সাবেক প্রধান বিচারপতি গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চার বছরের মেয়াদে ক্ষমতা গ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি উপস্থিত ছিলেন।
ইরানের মধ্যপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানির দুই দফা মেয়াদ শেষে রাইসি দেশটির দায়িত্ব নিলেন। দায়িত্ব পালনকালে ২০১৫ সালে বিশ্বের ছয়টি ক্ষমতাধর দেশের সঙ্গে পারমাণবিক সমঝোতা চুক্তি করেন হাসান রুহানি।
গত ১৮ জুন অনুুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে রাইসি জয়ী হন। নির্বাচনে অনেক হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীকে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে রাইসির বিরুদ্ধে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় নতুন প্রেসিডেন্ট পার্লামেন্ট অধিবেশনে অংশ নেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এ সময় পার্লামেন্ট ভবনের পার্শ্ববর্তী সড়কগুলোতে যান চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া তেহরানের সঙ্গে নিকটস্থ আলবুর্জ ও কাজবিন প্রদেশে আড়াই ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকে।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments