ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় সাংবাদিক মাহমুদুর রহমান তুরান (৩৩)। গতকাল সকাল সাড়ে ৯:২৫টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হামলার শিকার হন তিনি। এর পেছনে স্থানীয় প্রভাবশালীদের ইন্ধন রয়েছে বলে পরিবারের অভিযোগ।
মাহমুদুর রহমান তুরান দৈনিক অবজারভার উপজেলা প্রতিনিধি। তাঁর মালিকানাধীন সেবা প্রাইভেট হাসপাতালে মঙ্গলবার সকালে স্থানীয় কয়েক দুর্বৃত্ত হামলা করে। এ সময় তিনি পেছনের দরজা দিয়ে বেরিয়ে ভ্যানে করে পালানোর চেষ্টা করেন। জনী মুন্সীর নেতৃত্বে হাবিব শেখ, রতন মোল্লা সহ পাঁচ-ছয়জন ছোরা ও লাঠি দিয়ে তাঁর ওপর হামলা চালায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জহির জানিয়েছেন, তুরানের মুখ, ঠোঁটসহ নানা অংশে আঘাতের গুরুতর চিহ্ন রয়েছে।প্রচুর রক্তক্ষরন হইছে।
তুরানের অভিযোগ, ওই দুর্বৃত্তরাই গত বছরের ১৭ মে তাঁর ওপর হামলা করেছিল। এ ঘটনায় তিনি মামলা করেন। এর জের ধরে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। জড়িতদের সবার নামে বিভিন্ন থানায় এদের বিরদ্ধে মাদক-চুরিসহ একাধিক মামলা রয়েছে। স্থানীয় একটি প্রভাবশালী মহলের আত্মীয় হওয়ায় পুলিশ তাদের নাগাল পায় না বলেও মনে করেন তিনি। এদের গডফাদার হলো ওমর মোল্লা।
তুরানের বাবা মাহবুব রহমান বলেন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: মহাশিন ফকিরের অনিয়ম ও দুর্নীতি নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করেন তাঁর ছেলে। ওই কর্মকর্তাকে পরে বদলি করা হয়। তাঁর ইন্ধনে ও স্থানীয় একটি প্রভাবশালী পরিবারের ইশারায় তুরানের ওপর হামলা হয়েছে। তিনি এতে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। অপরাধীদের শনাক্তের চেষ্টা করছি। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে মামলা রুজু করেছি, আসামি ধরার জন্য তৎপরতা চলছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments