স্টাফ রিপোর্টার: ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ শেষ হচ্ছে। যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে কিন্তু কোনো কারণে তথ্য সংগ্রহকারীর মাধ্যমে ফরম-২ পূরণ করতে পারেননি; তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে (ছবি তোলার কেন্দ্র) উপস্থিত হয়ে সরাসরি ফরম-২ পূরণপূর্বক ছবি ও আঙুলে ছাপ প্রদান করে ভোটার হতে পারবেন। এছাড়া তারা অনলাইনে (www.nidw.gov.bd) ফরম-২ পূরণ করে ডাউনলোডকৃত কপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজ এলাকার জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে ছবি ও আঙুলে ছাপ প্রদান করে ভোটার হতে পারবেন।
নিজ এলাকার জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্রের তথ্য সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করা যাবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments