সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বাদেচান্দি এলাকায় স্কুলে যাওয়ার পথে খালেদা খানম খুশি (৪০) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাদেচান্দি বরকতের রাইস মিল এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষিকা সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর কুমারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি এই এলাকার টিপিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক রিপনের স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে জামালপুর শহরে ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহত স্কুল শিক্ষিকার স্বামীর বড় ভাই শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা মিঠু জানান, প্রতিদিনের মতো শহর থেকে সকালে ছোট সন্তানসহ তারা স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে স্কুলে যাচ্ছিলেন। তারা দুজন একই এলাকায় দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাঁরা বাদেচান্দি এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের সামনে কুকুরের বাচ্চা দৌড় দেয়। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে পেছন থেকে ছিটকে পড়ে খালেদা খানম খুশি মাথায় আঘাত পান। পরে তাকে উদ্ধার করে নান্দিনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জুয়েল আশরাফ জানান, এ ঘটনায় আমরা শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মহব্বত কবীর জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments