নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃপঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে পড়ে নাসরিন আক্তার নাদিরা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সীতাগ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত নাদিরা ওই এলাকার নাজিম উদ্দীনের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাড়ির পাশের পুকুরে তিন বান্ধবী সহ নাদিরা গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে নাদিরা সাতার না জানায় ভারী পানিতে গেলে গভীর পানির নিচে তলিয়ে যায় সে। পরে তার বান্ধবীরা তাকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা নাদিরাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসাপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আব্দুল লতিফ মিয়া পুকুরের পানিকে এক শিমৃর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments