স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ০৭ (সাত) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৫ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো-১। নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা ওরফে ঝুমা তালুকদার (৪০) ২। সাভার উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ (৫২) ৩। ভাষানটেক থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আলী মোল্লা (৫৪) ৪। আওয়ামী লীগ কর্মী জুবায়ের হোসেন ওরফে মামুন (৪৮) ৫।কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আশরাফ সিদ্দিকী (৫১) ৬। আওয়ামী লীগ কর্মী মো: রমজান (৪৭) ৭।রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোশারফ ভুঁইয়া (৪৯)।
ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ০৫টায় ডিবি-মিরপুর বিভাগ হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে নাসির আহমেদকে ও রাত আনুমানিক ১০টায় ভাটারা থানার বারিধারা এলাকা থেকে হাসান আলী মোল্লাকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুর আনুমানিক ০২টায় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম পল্টন থানাধীন গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে আশরাফ সিদ্দিকী ও মোঃ রমজানকে গ্রেফতার করে।
অন্যদিকে মঙ্গলবার দিবাগত রাত (৫ নভেম্বর) ০১:২০ টায় ডিবি-মতিঝিল বিভাগ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মোশারফ ভূইয়াকে ও রাত ০১:৩০ টায় আদাবর থানাধীন শ্যামলী আবাসিক এলাকা থেকে জুবায়ের হোসেন ওরফে মামুনকে গ্রেফতার করে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। বুধবার (৫ নভেম্বর) সকাল আনুমানিক ০৮:৩০টায় জান্নাতুল ফেরদৌস ঝুমা ওরফে ঝুমা তালুকদারকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments