ডেস্ক রিপোর্ট: স্পেনের জামোরায় একটি গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। ইংল্যান্ডের 'স্কাই নিউজ' ও স্পেনের 'মার্কা গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে জানান, ২৮ বছর বয়সী তারকার সদ্য সমাপ্ত মৌসুমটা শেষ হয়েছিল দুটি বড় ট্রফি জিতে। লাভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং পর্তুগালের হয়ে জিতেছেন উয়েফা নেশন্স লিগ।জাতীয় দল ও ক্লাবের হয়ে দুটি চ্যাম্পিয়ন ট্রফি পাওয়ার সুখস্মৃতি নিয়ে লিগ শেষে ছুটি কাটিচ্ছিলেন জোতা।
জানাগেছে, ভাই আন্দ্রেকে নিয়ে বৃহস্পতিবার রাতে জোতা নিজেই গাড়ি চালাচ্ছিলেন । স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটে স্পেনের জামোরা প্রদেশের এ-৫২ মহাসড়কে পৌঁছালে হঠাৎ তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। তাৎক্ষণিকভাবে গাতিতে দ্রুত আগুন ধরে গেলে ভাইসহ নিহত হন জোতা।
অথচ মাত্র ১০ দিন আগে দীর্ঘদিনের বান্ধবী রুট কার্ডোসোকে বিয়ে করেছিলেন এই পর্তুগিজ স্টাইকার। তাদের দাম্পত্য জীবনে রয়েছে তিনটি সন্তান।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments