স্টাফ রিপোটার: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সমালোচনা করে বলেছেন, হাছান মাহমুদ সাহেব বলেছেন "জিয়াউর রহমান জীবদ্দশায় নিজেকে স্বাধীনতার ঘোষক বলেননি"। এটি ছিলো শহীদ জিয়ার বড় মনের পরিচয়। জীবদ্দশায় শেখ মুজিবুর রহমানও নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেননি। এধরণের অহেতুক কথা বলে হাস্যস্পদ হওয়ার কোনো যুক্তি নেই।
শুক্রবার বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, আওয়ামী লীগ সঠিক ইতিহাসের পথের দিকে আসুক। তাহলে হয়ত মানুষের হদয়ে ঢুকতে পারবে। ইতিহাস বিকৃত করে সাময়িক বিভ্রান্তি ছড়াতে পারে কিন্তু এ ফলাফল ভালো হবে না। এই বিকৃতির জন্য এই আওয়ামী লীগই একদিন ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশটাকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করে। তাই দেশের মানুষগুলোকে তারা প্রজা ভাবে। এ দেশের মানুষ যেমন শান্তিপ্রিয় তেমনি প্রতিবাদী। তার প্রমান মিলেছে ৭১ সালে। এই প্রতিবাদী জনতা যখন রূখে দাঁড়াবে তখন কেউ ক্ষমা পাবেন না। তাই সময় থাকতে সাবধান হয়ে যান।
সংগঠনের সভাপতি মঞ্জুর রহমান ভূইয়ার সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান রিয়াজ উদ্দিন নসু, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক হাওলাদার, সাবেক ছাত্রদল নেতা এজমল হোসেন পাইলট, যুবদল নেতা জাহাঙ্গীর হাওলাদার প্রমুখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments