বিশেষ প্রতিনিধি: রাজধানীর ডেমরায় ফিরোজ আলম আকাশ (৪০) নামে এক হোটেল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০ টার দিকে মাথা ফেটে থেতলে যাওয়া রক্তাক্ত লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে বামৈল বালুর মাঠ সংলগ্ন যৌথ মালিকানায় নির্মানাধীন ৯ তলা ভবন সংলগ্ন অভ্যন্তরীণ সড়কের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পরে ওই রাতেই সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। লাশের পড়নে দেখা গেছে হলুদ রঙের টি সার্ট ও নীল রঙের জিন্সের পেন্ট। প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছে ৯ তলা ভবন থেকে পড়ে লোকটির মৃত্যু হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে এ মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে।
এ বিষয়ে ডেমরা থানায় ওসি (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, এ মৃত্যু নিয়ে রহস্য বুঝা যাচ্ছেনা প্রাথমিকভাবে। এদিকে নির্মাণাধীন ভবনে কাউকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্ত রিপোর্টে সব জানা যাবে। মঙ্গলবার রাত পর্যন্ত মৃতের পরিবারের কেউ অভিযোগ করেনি।
এদিকে মৃতের ভাগিনা জাহিদ ও স্ত্রী রিমির সঙ্গে কথা বলে জানা যায়, সেলিম নামে ঠিকাদার এক ব্যবসায়ী এই হত্যার ঘটনা ঘটিয়েছে। তিনি বাড্ডা এলাকায় তার পরিবার নিয়ে থাকেন। একই এলাকায় মৃত আকাশের হোটেল ব্যবসা ছিল। সেই সুবাদে আকাশ ও তার স্ত্রীর সাথে সম্পর্ক গড়ে ওঠে সেলিমের। এদিকে গত ৪ মাস যাবত আকাশ জেলে থাকাকালীন মৃতের স্ত্রীকে ডেমরা থানা এলাকায় বাসা ভাড়া করে দেয় ঠিকাদার। তাছাড়া সাংসারিক সকল খরচ বহন করতেন সেলিম। আকাশ গত ৫/৬ দিন আগে জেল থেকে মুক্তি পাওয়ার পর সেলিম টাকা ধার দিবে বলে আশ্বস্ত করে। সেই সুবাধে গত সোমবার টাকা ও বাজার সদাই করে দিবে বলে মৃত আকাশকে ওই ভবনে নিয়ে যায় সেলিম। একই দিন রাত ১০ টার দিকে মৃতের স্ত্রীকে মোবাইল ফোনে সেলিম বলে তার স্বামী এক্সিডেন্ট করছে এবং তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। পরবর্তীতে ঠিকাদার সেলিমকে মোবাইলে কল করে আর পায়নি মিত্রের স্ত্রী।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments