বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ গ্রন্থাগার সমিতির উদ্যোগে "Reimagining Librarianship: Forging the Future with AI Technologies" শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আজ ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি.আর.আবরার) অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলন আয়োজক কমিটির সভাপতি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. দিলারা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ড. এমিলি ড্রাবিনস্কি ( Emily Drabinski)। ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ গ্রন্থাগার সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, মহাসচিব মো. হামিদুর রহমান এবং সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন হাওলাদার অনুষ্ঠানে বক্তব্য রাখেন। লায়ন এম আলমগীর অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বাংলাদেশ গ্রন্থাগার সমিতির ৭০ বছর পূর্তিতে সকলকে অভিনন্দন জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকে নিয়ে চলতে চায়। সবাইকে নিয়ে একসঙ্গে চলার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি নিহিত। তিনি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, এনজিও ও পেশাজীবী প্রতিষ্ঠানকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। লাইব্রেরির সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের নিবিড় সম্পর্ক গড়ে তোলার উপর তিনি গুরুত্বারোপ করেন।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে গ্রন্থাগার ব্যবস্থাপনার আধুনিকায়ন দরকার। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের লাইব্রেরিতে মানসম্পন্ন গ্রন্থ সংরক্ষণের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, লাইব্রেরিগুলোকে শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সঙ্গে গ্রন্থাগারিকদের সংবেদনশীল আচরণ করতে হবে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল প্রযুক্তির সাহায্যে ই-লাইব্রেরির আদলে আধুনিক লাইব্রেরি গড়ে তুলতে হবে। তাই লাইব্রেরিয়ানদের ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ হতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments