স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব কাজী মোঃ মামুনূর রশিদ বলেছেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনীকে প্রত্যক্ষ ভূমিকা রাখতে হবে। দীর্ঘ ১৭ বছর জাতি ভোটাধিকার থেকে বঞ্চিত। দেশে কাঙ্খিত নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর বিকল্প নেই।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় পার্টির মহাসচিবের কার্যালয়ে "দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় পার্টির করনীয়" শীর্ষক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কাজী মামুন সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টিতে যে সকল বিভক্তি রয়েছে সে সকল অংশকে দেশের অস্থিতিশীল রাজনৈতিক পেক্ষাপট বিবেচনায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
জাতীয় পার্টির সকল নেতা- কর্মীদের এক কাতারে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকল অংশের দায়িত্বশীল নেতাদের এব্যাপারে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় জাতি তাদের ক্ষমা করবে না। আগামী ১৫ দিনের মধ্যে ঐক্য প্রক্রিয়া বাস্তবায়নে অগ্রনী ভুমিকা পালন করা হবে বলে জানান তিনি।
কাজী মামুন বলেন, সারাদেশে জাতীয় পার্টির নেতা-কর্মীদের অস্তিত্ব সংকট দূর করে আগামীর সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। জুলাই অভ্যূথানকে মূল্যায়ন করার দ্বারা নতুন প্রজন্মের উৎকৃষ্ট ভাবনাকে কাজে লাগিয়ে আগামী জাতীয় নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। যারা জাতীয় পার্টিকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন তাদেরকে আমাদের আহ্বানকৃত নির্দিষ্ট সময়ের মধ্যে ঐক্য প্রক্রিয়ার উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। তারা ব্যর্থ হলে তৃণমূল নেতা- কর্মীরাই পল্লীবন্ধুর আদর্শ ও পার্টি রক্ষায় পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি বলেন, জাতীয় পার্টি মনে করে একটি রক্তক্ষয়ী সংগ্রাম করে যারা বিজয় অর্জন করেছে তারা জাতির কাছে শ্রদ্ধার পাত্র। তারা তাদের যোগ্যতা, অভিজ্ঞতার স্বাক্ষর আন্দোলনের ময়দানে রেখেছেন। এরা জাতির কাছে সম্মান পেতে পারেন কিন্তু তাদেরকে অসম্মান করে তাদের বিরুদ্ধে অশ্লীল ভাষা প্রয়োগই রংপুরে পল্লীবন্ধুর বাড়িতে হামলা ও সংঘাতের সৃষ্টি এবং স্কাই ভিউ ভবনে হামলা হয়েছে এটা এক বাক্তির দাম্ভিকতা আর অতিকথনের জন্য। সর্বোপরি আমরা মনে করি দেশ ও জাতির স্বার্থে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ জাতীয় পার্টির মাধ্যমে হুসেইন মুহম্মদ এরশাদের নতুন বাংলাদেশ গড়ার লক্ষে আমাদেরকে সামনের পথে এগিয়ে যেতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম শফিক, নিগার সুলতানা রানী, খন্দকার মনিরুজ্জামান টিটু, জামাল রানা, ভাইস- চেয়ারম্যান আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন তরুণ, সাংগঠনিক সম্পাদক রিফাতুল ইসলাম পাভেল, প্রচার সম্পাদক খোরশেদ আলম খুশু প্রমুখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments