মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুত কেন্দ্র দ্রুত বন্ধ করতে হবে। জীবাশ্ম জ্বালানিকে না বলতে হবে। সরকারি অর্থায়ন হোক নবায়নযোগ্য জ্বালানির জন্য। ঋণ বাতিল করে জলবায়ু খাতে অর্থ দাও। মুনাফার জন্য নয়, মানুষের জন্য জলবায়ু অর্থায়ন করো। দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তরে অর্থায়ন নিশ্চিত করো। ২৮ জুন শনিবার সকালে মোংলার মিঠাখালী বাজারে ’গ্লোবাল ডে অব অ্যাকশন’ পালন উপলক্ষে সাইকেল র্যালির উদ্বোধনী সমাবেশে বক্তারা একথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার এ সাইকেল র্যালির আয়োজন করে। কানাডায় জি সেভেন শীর্ষ সম্মেলন, জার্মানিতে ইউএনএফসিসিসি এর ইন্টারসেশনাল এবং স্পেনে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক অর্থনৈতিক সম্মেলন’র প্রেক্ষাপটে এ ’গ্লোবাল ডে অব অ্যাকশন’ পালন করা হয়।
শনিবার সকাল ১০টায় সাইকেল র্যালির উদ্বোধন উপলক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা মোঃ নাজমুল হক। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেতা জানে আলম বাবু. মোঃ হাছিব সরদার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র মারুফ বিল্লাহ, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মেহেদী হাসান বাবু, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, মঈন গাজী, আরাফাত আমিন দূর্জয় প্রমূখ। ধরা’র নেতা মোঃ জানে আলম বাবু বলেন কয়লা বিদ্যুৎ বন্ধ করে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করো। ধরা’র নেতা মোঃ হাছিব সরদার বলেন ধনীদের জন্য নয়, সর্বত্র মানুষের চাহিদা, জনস্বার্থ, অধিকার ও আকাংখাকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পন এবং বিনিয়োগ করতে হবে। সভাপতির বক্তব্যে সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা মোঃ নাজমুল হক বলেন, পৃথিবী পুনরুদ্ধারের জন্য, অধিকার রক্ষার জন্য, ন্যায় বিচারের জন্য আমাদের জেগে উঠতে হবে। ’গ্লোবাল ডে অব অ্যাকশন’ পালন উপলক্ষে সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ গণমাধ্যমের কাছে বলেন জলবায়ু পরিবর্তনকে মানবাধিকার হিসেবে গণ্য করতে হবে। পরিবেশ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র এখনই বন্ধ করতে হবে। ঋণ নয় আমরা জলবায়ু ক্ষতিপূরণ ক্ষতিপূরণ চাই। আমরা প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙ্গন, লবণাক্ততা ও জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। পৃথিবীর রক্তক্ষরণ বন্ধে গ্লোবাল সাউথ থেকে গ্লোবাল নর্থ পর্যন্ত সম্পদগুলিকে একত্রিত করে দায়িত্বশীলতার সাথে বন্টন করতে হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments