সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে ঔষুধ সিরাপ মনে করে ভুলবশত বিষপানে ছাবিলা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬ টার দিকে শেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয়। ছাবিলা খাতুন বগারচর ইউনিয়নের গলাকাটি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন জানান, গালাকাটি গ্রামের ছাবিলা খাতুন দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। শনিবার রাত ৯ টার দিকে নিজ ঘরে পাশাপাশি দুটি বোতল থাকায় ভুলবশত ঔষুধের সিরাপ মনে করে বোতলের বিষ খেয়ে ফেলে ছাবিলা খাতুন। ফলে কোনটা ওষুধের সিরাপ আর কোনটা বিষের বোতল সেটা বুঝতে পারেনি তিনি। কিছুক্ষণ পর বিষের ক্রিয়া শুরু হলে ছাবিলা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত ৪ টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬ টার দিকে শেরপুর হাসপাতালেই ছাবিলা খাতুনের মৃত্যু হয়।
এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments