স্টাফ রিপোর্টার: আগামীকাল ১৭ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথ অনুষ্ঠান। এ আয়োজনকে ঘিরে পুরো সংসদ এলাকা চার স্তরের নিরাপত্তা বলয়ে আনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে প্রায় ১৫ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ উপলক্ষে এক হাজারের বেশি দেশি-বিদেশি অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে।
নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য একাধিক স্তরে চেকপোস্ট বসানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের বিশেষ পাসের মাধ্যমে প্রবেশ নিশ্চিত করা হবে। পুরো এলাকাজুড়ে সিসিটিভি নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি স্ট্যান্ডবাই থাকবে সোয়াট, বোম্ব ডিস্পোজাল ইউনিট ও কেনাইন টিমের সদস্যরা।
শপথ অনুষ্ঠানকে ঘিরে দক্ষিণ প্লাজায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চ নির্মাণ, অতিথিদের বসার ব্যবস্থা, ভিভিআইপি জোন নির্ধারণ এবং গণমাধ্যমের জন্য আলাদা স্পেস প্রস্তুত করা হয়েছে। আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেম স্থাপনের কাজও প্রায় শেষ পর্যায়ে।
নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আশপাশের এলাকায় যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে বলে জানা গেছে। আয়োজকরা বলছেন, ঐতিহাসিক এই শপথ অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments