সাইফুল ইসলাম শিশির: ৭০ 'র দশকে আমাদের অগ্রজ জিয়াউল হক মিলু, নাজমুল হক নান্নু প্রমুখ তরুণ বিপ্লবীরা নকশাল রাজনীতিতে উদ্ভুদ্ধ হয়ে শহর ছেড়ে গ্রামে গিয়েছিলেন। মাও সে তুং চিন্তাধারা ও চারু মজুমদার সূচিত 'গ্রাম মুক্ত করে শহর ঘেরাও' এর স্বপ্নে বিভোর- বিপ্লবের জন্য মুখিয়ে তাঁরা। বাকিটুকু সবই ইতিহাস- সবই অভিজ্ঞতা।
জিয়াউল হক মিলু, পরবর্তীতে এক রাজনৈতিক আলোচনায় বলেছিলেন, সেদিনের বাস্তবতা- আমরা গ্রাম দখল করব কী! জোতদার, মহাজন তাদের স্বার্থরক্ষাকারী শাসক শ্রেণি ঐক্যবদ্ধভাবে বিপ্লবীদের প্রতিহত করে। বাধ্য হয়ে সেদিন বিপ্লবীরা রিট্রিট করে। গ্রাম ছেড়ে শহরে চলে আসে।
গত সন্ধ্যায় বাদল রিকশাওয়ালা ফোন করেছিল।
-- স্যার ঘটনা হুনছেন নি ?
কী হলো আবার?
-- স্যার, এবার করোনা নাকি নিজেই ১৫ তারিখ থাইকা ৭ দিনের জন্য কোয়ারেন্টাইনে যাচ্ছে? তাই সরকার নাকি লকডাউন তুইলা দিচ্ছে?
বলো কী!
-- স্যার, আমি বুইঝা ফালাইছি। আমাগো উপর দিয়া এবার 'ডলন' একখান যাইবো। আমি গণক না কিন্তু এল্লাতো বুঝি। কবরস্থানে জায়গা পাবেন কিনা তাই একবার ভাইবা দেখেন।
এতো হতাশ হচ্ছ কেন? দেখা যাক না কী হয়।
--- স্যার, সময় গেলে সাধন হবে না---
১৩ জুলাই ২০২১ খ্রিস্টাব্দ
থানা রোড, সিরাজগঞ্জ
*মতামত বিভাগে প্রকাশিত সকল লেখাই লেখকের নিজস্ব ব্যক্তিগত বক্তব্য বা মতামত।
মানিক লাল ঘোষ:বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ মহাকাব্য ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ১৮ মিনিটের সেই অলিখিত বক্তৃতা কেবল একটি ভাষণ ছিল না, সেটি ছিল একটি পরাধীন জাতির ...
খোন্দকার মাহ্ফুজুল হক:বাংলাদেশের সংবিধানে নাগরিকের জীবনরক্ষার অধিকার স্বীকৃত। সেই আলোকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বাংলাদেশে সড়ক দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই একটি গুরুতর জনস্বাস্থ্য এবং স ...
আতিকুল ইসলাম টিটু: বিশ্ব রাজনীতি এখন এক রূপান্তরপর্বে। একক মেরুকেন্দ্রিক আমেরিকান আধিপত্যের যুগ চ্যালেঞ্জের মুখে; চীন-রাশিয়ার নেতৃত্বে বহুমেরু শক্তির উত্থান দৃশ্যমান। কিন্তু হেজেমনিক শক্তি তার প্রভাব ...
মানিক লাল ঘোষ:দোল পূর্ণিমা বা বসন্তোৎসব বাঙালির জীবনে কেবল রঙের উৎসব নয়, বরং এটি এক গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চেতনার বহিঃপ্রকাশ। বাংলার ঋতুচক্রের শেষ উৎসব বসন্তের এই দোল পূর্ণিমা। একদিকে যেমন এর প ...
সব মন্তব্য
No Comments