ডেস্ক রিপোর্ট: দেশের প্রশাসন থেকে বিচার বিভাগ পৃথীকীকরণ দীর্ঘদিনের দাবি পূরণ করে অবশেষে কার্যকর হলো। এর ফলে এখন থেকে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে বিচারিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।সরকারের নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে বিচার বিভাগ নিজেদের প্রশাসনিক, আর্থিক ও সাংগঠনিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা আইনের শাসনকে আরও শক্তিশালী করবে এবং নাগরিকদের ন্যায়বিচার পাওয়া পথ সুগম করবে। এছাড়া বিচারকদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা-সংক্রান্ত সিদ্ধান্তগুলো এখন পৃথক কাঠামোর মাধ্যমে নেওয়া হবে।
আইন বিশেষজ্ঞদের মতে, বিচার বিভাগ পৃথক হওয়ায় আদালতের ওপর রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব কমবে এবং বিচারপ্রার্থী জনগণ আরও নিরপেক্ষ ও দ্রুত সেবা পাবেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments