ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামে খলিল মেম্বার ও হক মিয়ার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতাল ও সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জয়ধর কান্দি গ্রামের প্রবাসী আল আমিন একই গোষ্ঠীর বোরহান মিয়াকে বিদেশ নেওয়ার জন্য তার কাছ থেকে টাকা নেন। কিন্তু দীর্ঘ দিনেও বিদেশ না নেয়ায় বুধবার সকালে বোরহান আল আমিনের বাবার কাছে তার টাকা ফেরত চান। এ নিয়ে তাদের দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে আল আমিন ও বোরহানের পক্ষ নিয়ে খলিল মেম্বার ও হক গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়। এরমধ্যে আহত হক মিয়া (৩৯), ফুল মিয়া (৩০), জমিলা (৩০), মিন্টু মিয়া (২৬), জুরু মিয়া (২৬), দুলাল (৩০), জামেলা (৫০), মাইনুল (২০), আলমগীর (২০), জজ মিয়া (৫০), আঙ্গুর মিয়া (২০), সোহরাব (৫৫), সিয়াম (৮), রিমা (২৫), মনির (৩২), জুয়েল (৪০), রাজিউর রহমান (৫৫), সূচনা (৩৯), আবুল সালাম (৪৫) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments