ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো আজ এক বিবৃতিতে পুরান ডিজিটাল নিরাপত্তা আইনকে কিছুটা ঝাড়-পোছ করে সংসদে ‘সাইবার নিরাপত্তা আইন’ নামে, পাশে গভীর হতাশা প্রকাশ করেছে। গতকাল সংসদে এতদসক্রান্ত আইন পাশ হওয়া সংক্রান্ত প্রতিক্রিয়ায় পলিটব্যুরো বলেছে ডিজিটাল নিরাপত্তা আইনের মতই এই আইনের অপব্যবহার ও অপপ্রয়োগের সুযোগ অবারিত রাখা হয়েছে। ডিএসএ-র অপপ্রয়োগের কারণে এখন পর্যন্ত সাত হাজারের ওপর মামলা রয়েছে। নতুন আইনে সে সব মামলা রেহাই দেয়া হয় নাই, জীবন্ত রয়েছে। সবচাইতে দুভার্গ্যজনক যে আইন প্রণয়নকালে অংশীজনদের সুপারিশ চাওয়া হলেও তা প্রায় সংর্বাংশই গ্রাহ্য করা হয় নাই। সাংবাদিকদের দাবি অনুসারে ‘অফিসিয়াল সিক্রেটস এ্যাক্টের’ ধারা বাদ দেয়া হলেও অন্যান্য ক্ষেত্রে কিছু করা হয় নাই। ফলে ডিএসএ মতই এই আইন বাক, মতামত ও সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে বাধা হয়ে থাকবে। ডিএসএ যে ভয়ের সংস্কৃতির জন্ম দিয়েছিল তাই বহাল থাকবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments