ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী ও রূপালী এই তিন বড় ব্যাংকে নতুন ৩ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ পাচ্ছেন। বাদ পড়ছেন এ তিন ব্যাংকেরই বর্তমান এমডি। নতুন তিনজনকে নিয়োগের কথা বলে গতকাল রোববার (১৪ আগস্ট) ব্যাংকগুলোর পর্ষদকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
সোনালী ব্যাংকের এমডি পদে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) এমডি আফজাল করিম, অগ্রণী ব্যাংকের এমডি পদে সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মুরশেদুল কবীর ও রূপালী ব্যাংকের এমডি পদে এ ব্যাংকেরই ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীরকে নিয়োগ দেয়ার জন্য তিন পর্ষদকে আলাদা চিঠি দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সবারই নিয়োগ হবে তিন বছরের জন্য ও চুক্তিভিত্তিক।
সব চিঠিতেই বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে তাদের নিয়োগের ব্যাপারে সম্মতি দেয়া হয়েছে। কবে থেকে কার নিয়োগ, এ ব্যাপারে কিছু বলা হয়নি। বর্তমান এমডিদের মেয়াদ শেষ হলে তারা যোগ দেবেন বলে জানা গেছে। আগামী এক-দেড় মাসের মধ্যে বর্তমান এমডিদের মেয়াদ শেষ হবে।
সোনালী ব্যাংকের বর্তমান এমডি আতাউর রহমান প্রধান। আর অগ্রণীর এমডি মোহাম্মদ শামস-উল ইসলাম এবং রূপালী ব্যাংকের এমডি উবায়েদ উল্লাহ আল মাসুদ। এই তিন এমডি এর আগে কয়েক দফা পুনর্নিয়োগ পেয়েছেন। এর মধ্যে আতাউর রহমান প্রধান এক মেয়াদে রূপালী ব্যাংকের এমডির দায়িত্ব পালন করে সোনালী ব্যাংকের এমডি হন। উবায়েদ উল্লাহ আল মাসুদ সোনালী ব্যাংকে এমডি পদের মেয়াদ শেষ করে রূপালী ব্যাংকের এমডি হন। আর মোহাম্মদ শামস-উল ইসলাম অগ্রণী ব্যাংকেই পুনর্নিয়োগ পান একাধিকবার।
প্রথম আলো
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments