স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ কমিটির দ্বিতীয় সম্মেলন সমাপ্ত হয়েছে। সম্মেলনে সাইফুল ইসলাম সমীরকে সভাপতি ও মঞ্জুর মঈনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটিতে সম্পাদকমন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন জলি তালুকদার, জামশেদ আনোয়ার তপন, আক্তার হোসেন, হাসিনুর রহমান রুশো ও ত্রিদিব সাহা।
কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, আবু তাহের বকুল, শংকর আচার্য্য, মনীষা মজুমদার, হযরত আলী, মানবেন্দ্র দেব, জাহিদ হোসেন খান, আব্দুল কুদ্দুস, জনি আরাফ খান, মুর্শিকুল ইসলাম শিমুল, মোহাম্মদ গোফরান, বিকাশ সাহা, আরিফুল ইসলাম নাদিম, গোলাম রাব্বী খান, ফিরোজ আলম মামুন, জাহিদ নগর, হাবিব হাসিবুর রহমান, কান্তা সরকার, হামিদুর রহমান ইকবাল।
গত ২২ আগস্ট ২০২৫ পুরানা পল্টনের মণি সিংহ সড়কে অনুষ্ঠিত সমাবেশের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়েছিল।
গত ২৩ আগস্ট, শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভবনের সোশ্যাল গার্ডেন মিলনায়তনে সম্মেলনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ৪১টি শাখা ও থানা কমিটির সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচিত ১৮৪ জন প্রতিনিধি কাউন্সিলে অংশগ্রহণ করেন। সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে ২৫ সদস্যের জেলা কমিটি ও সিপিবির আসন্ন ত্রয়োদশ কংগ্রেসের ১৯ জন প্রতিনিধি নির্বাচন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments