মোংলা থেকে মোঃ নূর আলমঃ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও তৎসংলগ্ন নদ-নদীতে প্লাস্টিক দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা নিন। সুন্দরবন এলাকার নদ-নদীর মাছের দেহে মাইক্রো প্লাস্টিকের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে। এসব মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। সুন্দরবনের জীববৈচিত্র, জলজপ্রাণী ও বাস্তুতন্ত্র রক্ষায় প্লাস্টিক দূষণ বন্ধ করুন। কেবলমাত্র সুন্দরবন নয় সমগ্র উপকূল অঞ্চলে একবার ব্যবহার্য্য প্লাস্টিক নিষিদ্ধ করতে হবে। ২২ এপ্রিল সোমবার সকালে মোংলায় উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
সোমবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। এসময়ে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেতা গীতিকার মোল্লা আল মামুন, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার নাজমমুল হক, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র কমলা সরকার, হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার আব্দুর রশিদ হাওলাদার, শেখ রাসেল প্রমূখ। সভাপতির বক্তব্যে পরিবেশযোদ্ধা পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন সুন্দরবন সংলগ্ন পশুর, রুপসা ও মোংলা নদীর ১৭ প্রজাতির মাছের দেহে মাইক্রো প্লাস্টিকে কণা পাওয়া গেছে। এসব মাছ খেলে মানুষ ক্যান্সারে আক্রান্ত হতে পারে। সুন্দরবনের ভেতরে যত্রতত্র প্লাস্টিক পড়ে থাকতে দেখা যায়। সমগ্র উপকূল এলাকায় একবার ব্যবহার্য্য প্লাস্টিক পণ্যে সয়লাব হয়ে গেছে। প্লাস্টিক দূষণ রোধ করতে না পারলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। মানববন্ধনে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments