মোঃ সাইফুল্লাহ ঢালী, সাভার: বেহেস্তে দেয়ার মালিক আল্লাহ বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি, ঢাকা -২ আসনের বিএনপি'র মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমানউল্লাহ আমান।আজ বিকেলে সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাঁটি ঈদগাঁও মাঠে অনুষ্ঠিত ইয়াজউদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের _২০২৫ সিজন- ৩ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, পতিত স্বৈরাচারী সরকারের নেতাকর্মীরা সারাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। যা কোন ভাবেই সফল হতে দেওয়া হবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামালউদ্দিন সরকার। ফাইনাল খেলাটির তত্ত্বাবধায়নে ছিলেন ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments