কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: আগত পর্যটকরা কুয়াকাটার সৈকতের বালিয়াড়ীতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। কেউ ঘুরে দেখছেন তিন নদীর মোহনা, লেম্বুরবন, শুটকি পল্লী, ঝাউবাগান ও গঙ্গামতি সহ পর্যটন স্পটগুলো। প্রায় দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতে দাড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায় তাই সাপ্তাহিক ছুটি সহ সরকারী ৩ দিনের ছুটিকে কেন্দ্র করে এসকল পর্যটকের আগমন ঘটেছে। বুকিং রয়েছে কুয়াকাটার অধিকাংশ হোটেল মোটেল। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ।
পর্যটক হাফিজুর রহমান জানান, ৩ দিনের ছুটি উপলক্ষে বৃহস্পতিবার বিকালে তার পরিবার পরিজনকে নিয়ে কুয়াকাটায় ভ্রমণে এসেছেন। তারা বেশ আনন্দ উল্লাস করেছে। সবক’টি পর্যটন স্পট ঘুরে দেখেছেন। পর্যটক রায়হান বলেন, তার বন্ধুদের সাথে কুয়াকাটায় আসেন। তিনি লাল কাঁকড়ার চরসহ বিভিন্ন পর্যটন স্পট ঘুরেছেন দেখেছেন। খুবই ভালো লেগেছে। পদ্মা সেতু চালু হওয়ার পর পরই কুয়াকাটায় পর্যটকদের বেড়ে গেছে বলে দাবী পর্যটন সংশ্লিষ্টদের।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, বৃহস্পতিবার পর্যটক কিছুটা কম থাকলেও শুক্রবার ব্যাপক পর্যটকের সমাগম রয়েছে। বেশির ভাগ হোটেলেই বুকিং রয়েছে।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ সাংবাদিকদের জানান, সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় আজ শুক্রবার কুয়াকাটায় বেশি পর্যটকের আনাগোনা তাই বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিষ্ট পুলিশ টহল বাড়ানো হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments