দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে একটি বিদেশী পিস্তল ও ২রাউন্ড গুলিসহ একডজস মামলার পলাতক আসামি ও সন্ত্রাসী মনজ (২৩) পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে। গতকাল বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তারাগুনিয়া পল্লী বিদুৎপাড়া এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। সে জয়রামপুর গ্রামের মৃত নিপুন মোল্লার ছেলে। বুধবার সকাল সাড়ে ১০ টায় ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কয়েকজন দুস্কৃতিকারী তারাগুনিয়া পল্লী বিদুৎপাড়া এলাকায় অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে দৌলতপুর থানার উপ-পরিদর্শক সেলিম রেজা ও সাব্বির সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। এসময় একটি বিদেশী পিস্তল ও ২রাউন্ড গুলিসহ ১২ মামলার পলাতক আসামি ও সন্ত্রাসী মনজকে গ্রেফতার করা হয়। অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত অপর একজন দৃস্কৃতিকারী দৌড়ে পালিয়ে যায়। সন্ত্রাসী মনজের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক, সন্ত্রাসী কর্মকান্ড, বিষ্ফরক ও নাশকতাসহ ১২টি মামলা রয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ বলেন নিশ্চিত করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments