ডেস্ক রিপোর্ট বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আজ ২০ আগস্ট পলিটব্যুরোর সভা “২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃংখলা রক্ষা বাহিনীর আক্রমণে হতাহতের ঘটনায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে অভিযুক্ত করে দায়ের করা মামলায় বিস্ময় প্রকাশ করেছে ও প্রতিবাদ জানিয়েছে। সভায় বলা হয় নারীনীতি ও শিক্ষানীতি বিরোধীতা করে হেফাজতের তেরদফা দাবীর ব্যাপারে ওয়ার্কার্স পার্টি তার বিরোধীতা প্রকাশ্যেই ব্যক্ত করেছে। কিন্তু শাপলা চত্বরে আইনশৃংখলা বাহিনীর গৃহীত ব্যবস্থার সাথে ওয়ার্কার্স পার্টি বা সভাপতি হিসাবে রাশেদ খান মেনন বা ওয়ার্কার্স পার্টির কোন সম্পর্ক ছিল না। একইভাবে কোটা আন্দোলনকে কেন্দ্র করে মীরপুরে সংঘটিত ঘটনায় রাশেদ খান মেননকে অভিযুক্ত করে আন্তর্জাতিক আদালতে দায়ের করা অভিযোগও একইভাবে বিস্ময়কর। রাশেদ খান মেনন ও ওয়ার্কার্স পার্টি সব সময় ছাত্রদের দাবী এমনকি প্রধানমন্ত্রীর সাক্ষাতে দাবী সম্পর্কের আলোচনা মাধ্যমে সমাধানের একথা বলেছে। এ সম্পর্কে সে সময়কালে ওয়ার্কার্স পার্টির বিবৃতিসমূহ তার প্রমাণ দেয়। এ ধরনের অভিযোগ বা মামলা দায়ের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মর্মবস্তুর সাথে সঙ্গতিপূর্ণ নয়, বরং তার সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করে বলে, ওয়ার্কার্স পার্টির সভায় আশা প্রকাশ করা হয় আইনের শাসন প্রতিষ্ঠার যে অঙ্গীকার নিয়ে অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে সে অনুসারে তারা তাদের প্রত্যয়ে দৃঢ় থাকবে এবং যে কোন প্রতিশোধমূলক ঘটনা থেকে সংশ্লিষ্টদের বিরত রাখবে।”
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments